আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নুরুল আমিন (৩৪)। বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন। পরে আমিনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে৷ তিনি হাটহাজারির আলাওল পাড়ার…

শারজায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমিরাত সংবাদ পাঠক ফোরামের আয়োজনে রোববার (২২ জানুয়ারি) বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতি’র হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।…

প্রবাসীদের স্বার্থে কাজ করার লক্ষ্যে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের মতবিনিময়

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে সিলেটের প্রবাসীদের অবদান অতুলনীয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন৷ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার (২০ জানুয়ারি) আবুধাবির মোসাফফায় মতবিনিময় সভায় সহ-সভাপতি আব্দুল্লা কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস…

বাংলা বর্ণমালা দিয়ে সজ্জিত বারকোড রেস্টুরেন্ট এখন আজমানে

রেস্টুরেন্টে গিয়ে যদি মুখরোচক খাবারের পাশাপাশি কিছু সময় বাংলা বর্ণমালা, দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে থাকা যায় ব্যাপারটি মন্দ হয় না। এর সঙ্গে যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রাখা হয়,তাহলে তো কথাই নেই। সংযুক্ত আরব আমিরাতে ক্রেতা টানতে এমনই আয়োজনে সাজছে দেশীয় হোটেল রেস্তোরাঁ। দেশটির শারজাহর পর এবার আজমান প্রদেশেও বারকোড রেস্টুরেন্টের এমন অসাধারণ সাজ…

দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন

সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোরবার (১৪ জানুয়ারি) দুবাইয়ের আল মুশরিফ পার্কে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ফরিদ, মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ…

দুবাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১০ই জানুয়ারি) কনস্যুলেটের কনফারেন্স রুমে কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আব্দুস সালাম এবং কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জনাব…