বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে বাংলাদেশও আছে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছিল ফক্স নিউজ। পরবর্তীতে তারা জানায় এতে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত…

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা বিপর্যয় ডেকে আনবে : কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপর্যয়কর’ পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে কাতার। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির পর মঙ্গলবার এই সতর্কবার্তা দেয় দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, “যেকোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও…

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন।  পোস্ট করা ওই ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন।…

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। নির্বাচন করা যাবে না।মানুষের পক্ষে ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। এতে কিছুটা সময় লাগবে। দেশটাকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে…

রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-পরবর্তী সময়ে এই বিজয় দিবস উদযাপন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্যসন্তান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা…

নির্বাচনী প্রচারণার জন্য সৌদিতে কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সতর্ক করল দেশটিতে বাংলাদেশি দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ ডি‌সেম্বর) রা‌তে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের সতর্ক ক‌রে‌ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত…

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান

ইরানের নিরাপত্তা বাহিনী শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ গ্রেপ্তার করেছে। নরওয়ের নোবেল কমিটি এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারকে ‘নিষ্ঠুর’ তৎপরতা বলে নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। ২০২৪ সালের ডিসেম্বরে ইরানের কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ আইনজীবী খসরু আলিকর্দির স্মরণে আয়োজিত একটি…

‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব

ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে হবে কমপক্ষে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা প্রায়)।   স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, এই কার্ডের মাধ্যমে যাচাই-বাছাই করা যোগ্য ব্যক্তিরা ‘নাগরিকত্বের…

ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবটি না পড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পর সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কয়েকদিনের আলোচনা শনিবার (৬ ডিসেম্বর) কোনো স্পষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই জেলেনস্কি আরও আলোচনার প্রতিশ্রুতি…

উৎসবের রঙে রঙিন সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয়েছে এক বর্ণিল মিলনমেলায়। স্থানীয় নাগরিকদের মতোই বাংলাদেশি প্রবাসীরাও বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহ ও আল-আইন—পুরো দেশজুড়েই ছিল আলোকসজ্জা, শোভাযাত্রা ও নানা আয়োজনের রঙিন ছোঁয়া। এবারের জাতীয় দিবস উপলক্ষে এনটিভি ইউএই দর্শক ফোরাম আয়োজন করে একটি…