‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার লোকের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন করে ‘বাবরি মসজিদ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আজ শনিবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এ আয়োজনে সৌদি আরব থেকে আলেমদের নিমন্ত্রণ জানানো হয়েছে। এ আয়োজনকে ঘিরে ৪০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও বিজেপি ঘুরে তৃণমূলে…

আল জাজিরার বিশ্লেষণ: দিল্লিতে পুতিন-মোদির মধ্যে আলোচনা হলো যেসব বিষয়ে

বিশ্বের সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন। পশ্চিমা চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনার পটভূমিতেও দুই নেতা তাদের সম্পর্ককে স্থিতিশীল শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি এই সম্পর্ককে ‘মেরু নক্ষত্রের মতো অটল’ বলে প্রশংসা করেছেন।…

আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বিশেষ অভিবাসী ভিসাসহ (এসআইভি) আফগান নাগরিকদের যেকোনো অভিবাসী ও অ-অভিবাসী ভিসার আবেদন এখন থেকে বাতিল করবেন কনস্যুলার কর্মকর্তারা। বার্তায় বলা হয়, কার্যকরভাবে অবিলম্বে আফগান পাসপোর্টধারী যেকোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের আইনের অধীনে পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের স্বার্থে ভিসা দেওয়া বন্ধ রাখতে…

বৃষ্টি-বন্যায় ভয়াবহ বিপর্যয়ঃ শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এছাড়া এই…

ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা

পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল…

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। যা পুরো বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তৃতীয় বিশ্বের দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণ, চাকরি ও উন্নত জীবনের খোঁজে পাড়ি জমান। গতকাল ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন এক আফগান নাগরিক। তিনি আফগানিস্তানে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী…

থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

দক্ষিণ থাইল্যান্ডে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখলা প্রদেশে একা ১১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত। খবর এএফপির। এই সপ্তাহে দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রবল বন্যা বিশেষ করে মালয়েশিয়া সীমান্তবর্তী হাত ইয়াই জেলাকে বিপর্যস্ত করে তুলেছে। বিশাল…

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ইয়েমেন–ওমানের আকাশে পৌঁছাতে পারে: সতর্ক করলেন আমিরাতি বিশেষজ্ঞ

ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নির্গত ছাই ও সালফার ডাই–অক্সাইড গ্যাস আগামী কয়েক দিনে ইয়েমেন ও ওমানের কিছু অঞ্চলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আমিরাতের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। সোমবার এমারাত আল ইউম–এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির বোর্ড চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস–এর সদস্য আল…

ভারতীয় সিনেমার কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই — ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভারতীয় চলচ্চিত্রের আইকন ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শনিবার দুপুরে তার শেষকৃত্য শুরু হয়েছে মুম্বাইয়ের পাওনহান্স ক্রিমেশন সেন্টারে। সেখানে উপস্থিত আছেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে ঈশা দিওল। গণমাধ্যমের খবরে বলা হয়, উচ্চ নিরাপত্তার মধ্যেই অভিনেতার বাড়ি থেকে একটি…

রিয়াদ সিজন ২০২৫: বিনামূল্যে প্রবেশের চমক নিয়ে আবারও খুললো রিয়াদ চিড়িয়াখানা

রিয়াদ সিজন ২০২৫-এর অংশ হিসেবে সপ্তাহান্তে আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হয়েছে রিয়াদ চিড়িয়াখানা। উদ্বোধনী উপলক্ষে দর্শনার্থীদের জন্য প্রবেশ ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আল-মালাজ এলাকায় ১ লাখ ৬১ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় ছয়টি ভিন্ন ভিন্ন অঞ্চলে রাখা হয়েছে ১,৬০০–রও বেশি প্রাণী। প্রতিটি অঞ্চলই তৈরি করা হয়েছে প্রাণীদের স্বাভাবিক আবাসস্থলের মতো—দক্ষিণী বন, জলাভূমি, উপকূলসহ নানা পরিবেশের…