কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি
কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ। খবর বিবিসির। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ…

