বাংলাদেশকে রফতানি নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে ভারতের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান

রমজানে নিত্যপণ্যের দাম যেন সহনীয় মাত্রা না ছাড়ায়, সেজন্য বাংলাদেশকে রফতানি নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে দুদেশের কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত বাংলাদেশে অবমুক্তি,…

ফের এলপি গ্যাসের দাম বাড়লো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ৪১ টাকা বেড়েছে। বর্তমানে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৪ টাকা। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত করা এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ টাকা, ১২.৫ কেজি ১৫৩৬ টাকা, ১৫ কেজি ১৮৪৩…

টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করলো ভারত

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশে একটি বহুল পরিচিত পণ্য। এর সঙ্গে জড়িয়ে রয়েছে টাঙ্গাইল জেলার নাম। তবে সম্প্রতি এটিকে নিজেদের পণ্য হিসেবে দাবি করেছে প্রতিবেশী দেশ ভারত। এতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি এই…

শারজায় বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটের উদ্বোধন

বাংলাদেশি পণ্যের বিস্তার ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে৷ বিশেষ করে খাদ্যসামগ্রীর বিশাল একটি বাজার তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে৷ এর মধ্যে বিস্কুট, সেমাই, রান্নার মসলা, শীতকালীন সবজি ও গরুর মাংস উল্লেখযোগ্য। আমিরাতের শারজার আল কাসিমিয়ায় শুক্রবার (২ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর উদ্বোধন হয়েছে স্মার্ট শপার সুপার মার্কেট। মার্কেটটিতে দেখা গিয়েছে অধিকাংশ পণ্য বাংলাদেশি৷ অত্র এলাকার মানুষের…

আবারও দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে

আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমলো ২০ বিলিয়ন ডলারের নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসাবে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) গ্রস রিজাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। বছরের শুরুতে যা ছিল ২৭ বিলিয়ন মার্কিন ডলার।…

সৌদি ও কাতার থেকে সার কিনবে সরকার

সৌদি আরব ও কাতার থেকে সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই দুদেশ থেকে ২২৪ কোটি টাকার সার কেনা হবে বলে জানানো হয়। এছাড়া, স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ায়রি) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের…

এবার দাম বাড়লো খোলা সয়াবিন তেলের

বোতলজাত সয়াবিন তেলের পর খুচরা বাজারে এবার বাড়ানো হয়েছে খোলা ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। আর খোলা পাম তেলের দাম বেড়েছে লিটারে পাঁচ টাকার মতো। নির্বাচনের আগে সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৩ টাকায় বাজারে ছেড়েছিল ভোজ্যতেলের কোম্পানিগুলো।…

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন ও কৌশলগত অংশীদার আখ্যায়িত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার সান হাইয়ান আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ সহযোগিতা চান। এ সময় তিনি বলেন, ‘আমাদের…

কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটা গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে; কিন্তু এ বাংলাদেশে আর কোনোদিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। তিনি বলেন, অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে…

১৭০ বছরের রেকর্ড চা উৎপাদনে, তবে রপ্তানি বাড়বে না

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিগত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে। অনুকূল আবহাওয়ার সুবাদে দেশে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হয়েছে। সদ্য…