চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের চাঞ্চল্যকর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ,চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। জানা যায়,গত ৪ই আগস্ট সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে কৃষি জমিতে সেচকাজের…

