চুয়াডাঙ্গার উথলীতে পূর্বাশা পরিবহন বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। এসময় আহত হয়েছেন ইজিবাইক চালক মহিদুল (৫৫)। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে। শুক্রবার (১৫ই মার্চ ২০২৪) বিকাল সাড়ে…

