ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কোমায় আছেন বলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন। তিনি আরও জানান, ওসমান হাদির অবস্থা গুরুতর। আজ শুক্রবার…

শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ৯টার দিকে মাটির ৫০ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার শেষে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাজিদকে উদ্ধারের…

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক। মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী। তিনি বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন…

পদত্যাগ করলেন দুই উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুরে…

স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত

আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯:০০ টায় নগরীর ফয়েজ লেকের একটি কনভেনশন হদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় জোনের এজিএম মাসুদুর রায়হান ও ডাঃ মোঃ সাহেদের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান…

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা…

হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩১ বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা দেওয়া হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর। এছাড়া সিলেট, ফেনী,…

প্রবাসীরা তিনটি মোবাইল ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়া

প্রবাসীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়া দেশে আনতে পারবেন। বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর, প্রধান উপদেষ্টার…

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা আগারগাঁও প্লেকার্ড ও ব্যানার হাতে ভিড় করেন।  ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো- এনইআইআর সংস্কার, মোবাইল…

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

য়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে তার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন…