শাহ আমানতে আমদানি-নিষিদ্ধ ক্রিম ও বিদেশি সিগারেট জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট ও ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বিভিন্ন পণ্যসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও এনএসআই। আটক যাত্রীর নাম মো. গিয়াস উদ্দিন (৩৭)। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। পরে কাস্টমস গোয়েন্দা…

স্বামী-স্ত্রী সেজে মাদক সম্রাট স্বপন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারির সম্রাট স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশল ও বুদ্ধিমত্তার কাছে ধরা পড়েছেন। শনিবার (৮ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ঘেঁষা মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে…

গৌরনদীতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

মোঃ মাসুদ সরদার, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত এই কার্যালয়ের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ…

প্রকাশ্যে হুমকি জমির ধান কেটে নিয়ে উল্টো মালিককে মারধরের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশকাউনিয়া গ্রামে মনির মিয়া (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক জমির আমন ধান কেটে উল্টো জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। শুধু জমির ধান কেটে নেয়াই নয়, বিলের মাছ, জমিতে সেচ দেয়ার জন্য স্থাপন করা গভীর নলকূপ, ঠেলাগাড়ি, পানি সেচের সেলো মেশিন চুরিরও অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।…

আবারো রক্তাক্ত চট্টগ্রাম, এবার হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহরে আবারো প্রকাশ্যে রক্ত ঝরলো। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থানার চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা…

সাতক্ষীরায় সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বনদস্যু বিল্লাল গ্রেফতার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবনের বনদস্যুদের অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিল্লাল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সাতক্ষীরায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির…

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই নভেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরের মহসিন নিবাসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য’ শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র’ ন্যাশনাল টি কোম্পানির…

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম…

চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় মো. হাসান প্রামাণিক (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালেপুর গ্রামের মোশাররফ প্রামাণিকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ভাড়ায়চালিত ট্রাক্টর নিয়ে উত্তর নবাবগঞ্জ চরাঞ্চলে কাশবন…

মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা…