আলফাডাঙ্গায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
আজিজুর রহমান দলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে…

