শেখ হাসিনাকে আনতে ভারতকে ফের চিঠি দেব : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে। সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও অনুরোধ জানাব। ভারত যদি তাকে আশ্রয় দিয়ে যায়, তাহলে বুঝতে হবে—এটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতামূলক…

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও আদালত মত প্রকাশ করেন যে তার অপরাধও সর্বোচ্চ শাস্তিযোগ্য ছিল।…

চট্টগ্রামের কোতয়ালীতে ৩ কোটি টাকার ইয়াবা সহ প্রাইভেট কার আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায় একটি প্রাইভেটকারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে…

ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েনের নির্দেশ

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াও ঘিরে বিজিবি মোতায়েন করা হয়। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের…

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, এ বিষয়ে সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে—সব বিমানবন্দরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি,…

হাইকোর্টে স্থায়ী হলেন ২২ বিচারপতি

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী তালিকায় স্থান পাননি। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স এখনও ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী নিয়োগের তালিকায় রাখা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর)…

রাজধানীতে ৩৪ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় তাদের গ্রেফতারের কথা জানায় ডিবি। ক্ষুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা…

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে নবম দিনের আপিল শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের নবম দিনের শুনানি আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ শুনানি পরিচালনা করছে। ২১ অক্টোবর থেকে এই মামলার শুনানি শুরু হয়। ২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হওয়ার সময় রিটকারী বদিউল আলম মজুমদারের…

ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধূর প্রেমিক যুবক খুন, স্বামী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে…

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে পৌর এলাকার চুবড়াস্থ কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে এ অভিযান পরিচালিত হয়। থানার ওসির নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর পৌনে ৫টার দিকে রুফু বেগমের ভাড়া নেওয়া কক্ষ থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন— বর্ষিজোড়ার মৃদুল…