২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৭ হাজার ৭০৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (২৩ নভেম্বর) এক হাজার ৬৫৯ কোটি ২০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ…

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।  প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময়…

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম। তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি…

ভারতীয় সিনেমার কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই — ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভারতীয় চলচ্চিত্রের আইকন ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শনিবার দুপুরে তার শেষকৃত্য শুরু হয়েছে মুম্বাইয়ের পাওনহান্স ক্রিমেশন সেন্টারে। সেখানে উপস্থিত আছেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে ঈশা দিওল। গণমাধ্যমের খবরে বলা হয়, উচ্চ নিরাপত্তার মধ্যেই অভিনেতার বাড়ি থেকে একটি…

পদত্যাগ করে হাতপাখার মনোনয়ন পেলেন সেই বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদানকারী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর হাতে অবশেষে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে হাতপাখা প্রতীক। রোববার (২৩ নভেম্বর ) ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলের হাত ধরে আনসারীর হাতে…

ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে আজমান, দুবাই ও শারজাহতে সরকারি ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে ঈদ আল ইত্তেহাদের ৫৪তম আয়োজন উপলক্ষে বিভিন্ন আমিরাত সরকারি কর্মীদের জন্য ছুটির ঘোষণা দিয়েছে। জাতীয় দিবস হিসেবে পালিত এ উৎসব উপলক্ষে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির সময়সীমা আমিরাতভেদে ভিন্ন হবে। দুবাই দুবাই সরকার ঘোষণা করেছে, সরকারি কর্মীরা ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ছুটি পাবেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে তারা মোট চার…

সিএনএনের প্রতিবেদন: হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, এই পথে বড় বাধা ভারত

একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ; এক বিপ্লবী নেতার কন্যা, যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল ১৯৭০–এর দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখান থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, আবার সেখান থেকেই এক অবিশ্বাস্য পতনে দেশ ছাড়তে বাধ্য হওয়া—শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা এখন নতুন এক অন্ধকার অধ্যায়ে থেমে আছে। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত। সেই…

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। দেশ ত্যাগের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশে তার অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ…

দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা

বাংলাদেশে সব ধরনের পরিবর্তন ও সংস্কার আইনের মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, এখন থেকে পারিবারিক বিরোধ…

দুবাইয়ে রেকর্ড বাজেট: ২০২৬–২৮ সালে অনুমোদিত ৩০২.৭ বিলিয়ন দিরহাম

দুবাই, সংযুক্ত আরব আমিরাত – দুবাইয়ের শাসক ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম অনুমোদন করেছেন ইতিহাসসৃষ্ট বাজেট, যা ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য কার্যকর হবে। বাজেটের মোট খরচ ধরা হয়েছে ৩০২.৭ বিলিয়ন দিরহাম, যা দুবাইকে আগামী এক দশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পিত। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২৯.২ বিলিয়ন দিরহাম, ফলে…