কড়াইলে অগ্নিকাণ্ডে পরিবারহারা হাজারো মানুষ, পুনর্বাসনের পূর্ণ আশ্বাস প্রধান উপদেষ্টার

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের…

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটি ভাঙার সময় সিআইসিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে লকারের একটি সিজার লিস্ট প্রস্তুত করা হচ্ছে। এর আগে লকার দুটি জব্দ…

শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতা নয় : প্রেসসচিব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসসচিব। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এর আগে আজ দুপুরে…

বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান

অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, ‘একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।’ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ–পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি…

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন…

আমিরাতের জাতীয় দিবস: ঈদ আল ইতিহাদ উদযাপনে ১১ কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত জুড়ে ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উদযাপনের প্রস্তুতি চলছে। চার দিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় দেশজুড়ে উৎসবের আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) একাধিক নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, উদযাপন অবশ্যই জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিঘ্নিত না করে করতে…

ফেসবুকে অসুস্থ রোগীর ভিডিও দিয়ে সাহায্যের নামে অর্থ আত্মসাতের অভিযোগ 

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রোগীর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সহযোগিতার নামে অর্থ সংগ্রহ করছে ওই হাসপাতালের একজন নার্স। অভিযোগ রয়েছে, সংগৃহীত অর্থ আহত রোগীর চিকিৎসার পেছনে ব্যয় না করে নিজে আত্মসাৎ করেন। এ নিয়ে একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহিনা খান স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক…

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২৯ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ…

শেষ মুহূর্তে চমক-প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। তিন দফা পিছিয়ে অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম, যেখানে এবার প্লেয়ার্স-ড্রাফটের বদলে সরাসরি নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে। তবে নিলামের আগে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও…

হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিবিড়ভাবে সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ম্যাডাম…