‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব

ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে হবে কমপক্ষে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা প্রায়)।   স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, এই কার্ডের মাধ্যমে যাচাই-বাছাই করা যোগ্য ব্যক্তিরা ‘নাগরিকত্বের…

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূ-কম্পন অনুভূত হয়েছে সিলেটে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানিবাজার। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল…

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক। মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী। তিনি বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন…

আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।  বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়।  সিদ্ধান্ত অনুযায়ী, আনঅফিশিয়াল ফোন বিক্রির জন্য আরও ৩ মাস অর্থাৎ বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন।…

বান্দরবানে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক…

পদত্যাগ করলেন দুই উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুরে…

আগামীকাল সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। কাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ কমিশন রয়েছে এ বহরে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর…

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সিরিয়াল নির্বাচনী এলাকা প্রার্থীর নাম পঞ্চগড়-১ মো. সারজিস আলম ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ…

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।  মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক…