গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনটি বিএনপি এবং এ দেশের সমগ্র গণমানুষের জন্য অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত ও স্মৃতিময় একটি দিন। শহীদ…

