প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হলেন শফিকুর রহমান চৌধুরী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন।…

