নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের কালো পতাকা মিছিল

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকার নিম্নআদালতে কালো পতাকা মিছিল করেছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন তারা। মিছিলটি প্রথমে ঢাকা আইনজীবী সমিতির সামনের গেট থেকে বের করা হয়। এরপরে মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে…

দেশের কল্যাণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে কি বলল সেটা নিয়ে চিন্তার সময় নেই। দেশের মানুষের কল্যাণে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘কারো মন্তব্যে কখনো ঘাবড়ানো যাবে না’ উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের আত্মবিশ্বাস…

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে হাজার হাজার মানুষের মিছিল

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে ফিলিস্তিনপন্থীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছেন। শনিবার (১৩ই জানুয়ারি) এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ যোগ দেন। “এখনই যুদ্ধবিরতি” লেখা প্ল্যাকার্ড বহন করে সেন্ট্রাল লন্ডনের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৃটিশ পার্লামেন্ট অভিমুখে যান তারা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আজকের মিছিলটি বিশ্বব্যাপী একযোগে ৩০টি দেশের কর্ম দিবসের অংশ। মিছিলে ‘আপত্তিকর’ প্ল্যাকার্ড…

আলো ছড়াচ্ছে “আলোর পাঠশালা”

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কেউ ভিক্ষা করে, কেউ বা কাগজ কুড়ায়। বেশিরভাগ শিশুদেরই নেই মাতা-পিতা। কারো বা মা আছে, তো আবার কারোও নেই বাবা জানে কে বাবা। আমরা যাদের বলি ছিন্নমূল বা পথশিশু। এদের সাথে আছে সমাজের সুবিধাবঞ্চিত শিশু। সবাইকে একত্র করে সপ্তাহে একদিন শেখানো হয় লেখাপড়া। যারা এই উদ্যোগ নিয়েছেন তারা বিশাল হৃদয়ের অধিকারী। রেলওয়ে…

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা আনুমানিক ৩টার সময় ও রবিবার সকাল সাড়ে ১০টার সময় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলো, বেনাপোল বড় আচঁড়া (ট্রার্মিনাল…

খুলনায় জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে পার্টির দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ায় খুলনায় প্রতিবাদ জানানো হয়েছে। জেলার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ শনিবার দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ছাত্র সমাজের খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলার সভাপতি মো….

প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় ছাত্রদল নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ…

রাজনৈতিক কারণে বিএনপি নেতাদের জেলে যেতে হয়নি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে বিএনপি নেতাকর্মীদের জেলে যেতে হয়নি। সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যেতে হয়েছে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে এলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে…

মোল্লা বাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা

কারওয়ান বাজার মোল্লা বাড়ী বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে জামায়াত নেতারা। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ক্ষতিগ্রস্ত বস্তি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বান্তনা এবং তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেয় জামায়াত নেতারা। এর আগে শুক্রবার গভীর রাতে কারওয়ান বাজার সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পরিদর্শনে ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তর…

আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিম নামে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের গ্রুট শুউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসী আব্দুল হালিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের মৃত লালন কোম্পানীর ছেলে। প্রবাসী হালিমের ভাই মিজানুর রহমান জানান, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে…