ডেপুটি স্পিকার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার ( ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন এবং পারষ্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিভিন্ন…

সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়ল

লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য।  বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শেন এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত আসছে…

আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলায় দাবা,…

প্রবাসে এনআইডির জন্য এক লাখ আবেদন, পাঠানো হয়েছে ২৮ হাজারের বেশি

প্রবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রমে এখন পর্যন্ত ১৪টি দেশে ২৪টি স্টেশনের মাধ্যমে মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।আর অনুমোদনের পর ২৮ হাজারের বেশি এনআইডি প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার আগস্ট মাসে সর্বশেষ তৈরি করা…

বিদিশার জামিন নামঞ্জুর

রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। বিদিশা আইনজীবী মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।…

নতুন ক্লাবে মাঠে নেমেই দলের জয় খরা কাটালেন হামজা

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে নাম লিখিয়েছেন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। এর আগে ধারে খেললেও এবার স্থায়ীভাবে শেফিল্ডে গেছেন হামজা। এরপর প্রথমবার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাতে মাঠে নেমেছিলেন তিনি। মাঠে নেমেই দলের জয় খরা কাটালেন বাংলাদেশি তারকা। চলতি মৌসুমে এর আগেও তিনটি ম্যাচ খেলেছে শেফিল্ড। কোনো ম্যাচে না হারলেও জয় পায়নি…

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ জন্য দুদকের উপপরিচালক জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের…

বাংলাদেশে বিনিয়োগে রাস আল খায়মা চেম্বারকে আমন্ত্রণ জানালেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত তারেক আহমেদ

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খায়মা (রাক) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত থেকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব…

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করে নির্বাচন কমিশনের (ইসি) প্রণীত বিধান বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে…

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হুমায়ূন কবির…