চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাকলিয়ায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান…

ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা

আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে বাংলাদেশের আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক। দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার সরকারি সিদ্ধান্তের কারণে এমন কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ অক্টোবর) নয়াদিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে শেখ হাসিনা বলেন, জনতার ওপর গুলি চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে…

ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস (৯৩) মারা গেছেন

কিংবদন্তি ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস আর নেই। গত ২৭ অক্টোবর, সোমবার, ৯৩ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। সত্তর দশকের জনপ্রিয় ব্রিটিশ সিটকম ‘ফওল্টি টাওয়ার্স’ (Fawlty Towers)-এ জন ক্লীজ-এর চরিত্র বাসিলের স্ত্রী সিবিল ফল্টি-র চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি-তে ২৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর…

চীন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রায় ‘বাংলার প্রগতি’ প্রতিদিন আয় সাড়ে ২৪ লাখ টাকা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নবনির্মিত পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ চীন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই জাহাজটি তিন মাসের জন্য হংকংভিত্তিক একটি কোম্পানির কাছে প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার ভাড়ায় লিজ দেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন প্রায় সাড়ে ২৪ লাখ টাকা। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সোমবার সকালে ‘বাংলার প্রগতি’…

রয়টার্সকে হাসিনা: ভবিষ্যতে নেতৃত্বে আমি বা পরিবারের কেউ নাও থাকতে পারি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন।  ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। বর্তমানে তার…

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি…

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ, আছে ১০ শর্ত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগে এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুবিধা পেত। দুই দেশের আলোচনার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড প্রকাশ করেছে। আজ বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয়…

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে দুই যুবককে বন্দুক ঠেকিয়ে অপহরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।…

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও

সোলায়মান হাসান নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সাধারণ মানুষের ভরসার নাম। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন এই হাসপাতালটিতে। সরকারি হাসপাতাল হিসেবে সীমিত জনবল ও সরঞ্জাম সত্ত্বেও এখানে চিকিৎসাসেবা এখন তুলনামূলকভাবে অনেক উন্নত। আর এই পরিবর্তনের অন্যতম কারিগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) ডা. আশরাফুল আমিন। হাসপাতালের বিভিন্ন…

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক কন্টেইনার ধ্বংস

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক পণ্যবাহী কন্টেইনার পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হয়েছে। গত ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃসংস্থা কমিটির নেতৃত্বে ধ্বংস কার্যক্রমটি…