নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি একান্ত প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার…

১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

চলতি বছরের গত ১০ মাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময়…

শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদের নাম উল্লেখ করে আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এবং আমার দেশ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ…

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।” জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচন করব এবং…

দুবাই রাইড ২০২৫ উপলক্ষে রবিবার বন্ধ থাকবে একাধিক সড়ক

দুবাইয়ে অনুষ্ঠিতব্য সাইক্লিং ইভেন্ট ‘দুবাই রাইড ২০২৫’ উপলক্ষে আগামী রবিবার (২ নভেম্বর) সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কগুলো শনিবার ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে। বন্ধ থাকা সড়কগুলোর মধ্যে রয়েছে— –…

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার…

DPrice brings the world’s first Artificial Intelligence-powered dynamic pricing to help maximise revenue in UAE real estate

Ashik Islam, Special Correspondent: DPrice, the world’s first AI-powered dynamic pricing platform built exclusively for real estate developers, brings dynamic pricing to the UAE’s developer community to maximise revenue from each home they sell. In project-financed real estate development, every pricing decision directly impacts the developer’s ultimate profit. DPrice exists to maximise this critical bottom…

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যার কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা, যার গানে প্রেম, বেদনা আর স্মৃতির মায়াজালে ভরা, সেই জনপ্রিয় সংগীতশিল্পী এবার সরাসরি মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাঝে। ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্লাটফর্ম থেকে অরিজিৎ আসার বিষয়ে এরই মধ্যে অনলাইন প্রচারনা শুরু করেছে। তবে কবে আসবে এ বিষয়ে এখনো…

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন।

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ…