পবিত্র আকসায় সিসি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে এবার নজরদারি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী। মসজিদের পশ্চিমের দেয়ালে টাওয়ার তৈরি করে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ। নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে উত্তেজনার মধ্যেই নেয়া হলো এ পদক্ষেপ। সম্প্রতি দখলকৃত অঞ্চলটির প্রশাসন ঘোষণা দেয়, আসন্ন রমজানে মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।…

পাকিস্তানে সরকার গঠনের ঘোষণা দিল পিএমএল-এন ও পিপিপি

পাকিস্তানে জোট সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কয়েক দফা বৈঠক শেষে গতকাল মঙ্গলবার রাতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। সরকার গঠনে দল দুটি প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে বলে জানান বিলাওয়াল। নতুন…

হজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের জেল

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে কেউ কেউ ভিক্ষা করলে তাকে ৭ বছর কারাগারে থাকতে হতে পারে। সৌদি বিচার বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গলফ নিউজ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে হজে গিয়ে ভিক্ষারত অবস্থায় ধরা পড়লে ৭ বছরের কারাবাস ও ৫০ লাখ সৌদি রিয়াল…

ইলিয়াস হোসেনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে ইতোমধ্যে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করা হয়েছে। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ জানুয়ারি দুপুরে মিল্টন…

কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ। খবর বিবিসির। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ…

আমিরাতে মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

এবার সংযুক্ত আরব আমিরাতে মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আমিরাত সফরকালে আবুধাবিতে অবস্থিত ‘বিএপিএস’ হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। এটি আবুধাবিতে অবস্থিত প্রথম মন্দির। আর সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। অন্য মন্দিরটি অবস্থিত দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন প্রায় ৩৫ লাখ ভারতীয় । নরেন্দ্র মোদির শাসনামলে,…

পাকিস্তানে নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে জামায়াত প্রধানের পদত্যাগ

পাকিস্তানে নির্বাচনে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। সিরাজুল হক লিখেছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে প্রত্যাশিত ভোটের ফলাফল না পাওয়ার ব্যর্থতার দায় তিনি স্বীকার করে দলের আমিরের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। জিও…

সরকার গঠন করতে বিলাওয়াল-নওয়াজ বৈঠক করলেন

পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নওয়াজের দল। এমন পরিস্থিতিতে জোট সরকার গঠনে মরিয়া পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। জোট সরকার গঠনের লক্ষ্যে রোববার লাহোরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)-এর সঙ্গে বৈঠক করেছে নওয়াজ শরিফ। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের পর পিএমএল-এনের…

পাকিস্তানের জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তিন দিন পর রোববার পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। সেখানে কোনো দল সর্বশেষ কতটি আসন পেয়েছে সেটি জানানো হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর পরই পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪…

১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। ইমরান খানের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১২ মামলায় জামিন দেয়া হয়েছে। পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জিও…