প্রবাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচু করে রাখলো দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অসাধারণ ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টায় এক নতুন মাইলফলক রচিত হয়েছে। রাস…

দুবাইয়ে সোনার পথে হাঁটবেন মানুষ, তাও আবার ২৪ ক্যারেটের!

সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর কথা তো হরহামেশাই শোনা যায়। কিন্তু ২৪ ক্যারেটের বিশুদ্ধ সোনার পথে হেঁটে বেড়ানোর সুযোগ কজনের ভাগ্যে জোটে? সোনার চামচ বাস্তবে আছে, সোনার গয়না তো আছেই। কিন্তু সোনার তৈরি আস্ত একটা হাঁটার পথ? সে তো রূপকথার গল্পেও বিরল! প্রিয়ার চুলকে ‘স্বর্ণকেশ’ বলে প্রশংসা করা হয়েছে কত কবিতায়, কত জনপ্রিয় গজলে। কিন্তু…

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

টোকিও, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস): বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, ‘মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন।’ তিনি আরও বলেন, ‘বৈঠকে দ্বিপক্ষীয়…

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের  

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনের (আইডিইএক্স ২০২৭) ১৮তম সংস্করণে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। একই সময়ে অনুষ্ঠেয় নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশনের (এনএভিডিইএক্স ২০২৭) অষ্টম সংস্করণেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।  সোমবার (২৬ অক্টোবর) ঢাকায়…

আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের ভোটের ব্যালট গণনা শেষ হয়েছে। এতে দেখা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ও ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দ্য সিলভা খুবই অল্প ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনানো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গেছেন। সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন…

২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে খুলছে বিশ্বের প্রথম ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ব্যবসা সম্প্রসারণের মুখে সোনার পাইকারি অফিস ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দর্শনার্থীরা শিগগিরই ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি একটি পথে হাঁটার অনুভূতি উপভোগ করতে পারবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সাল শেষ হওয়ার আগেই বিশ্বের প্রথম এবং দীর্ঘতম এই স্বর্ণনির্মিত হাঁটার পথ বা ‘গোল্ড ওয়াকওয়ে’ (Gold Walkway) সর্বসাধারণের জন্য…

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরদেহ বহনকারী ফ্লাইটটি আজ সকাল ৮টা ৩৫ মিনিটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামা ওবায়েদ…

সড়ক নিরাপত্তায় দুবাই পুলিশের হুঁশিয়ারি: পথচারীদের জরিমানা ৪০০ দিরহাম

দুবাই পুলিশ সড়ক নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা কমাতে পথচারীদের জন্য ৪০০ দিরহাম জরিমানা সংক্রান্ত একটি নতুন সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ফেডারেল ট্রাফিক আইনের ৮৯ নম্বর ধারা অনুযায়ী, যারা নির্ধারিত ক্রসিং ব্যবহার না করে বা ট্রাফিক সিগন্যাল অমান্য করে এলোমেলোভাবে রাস্তা পার হন, তাদের এই জরিমানা দিতে হবে। পুলিশ স্টেশনের জেনারেল ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার মজিদ সুলতান…

ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সব সৈকত বন্ধ করল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে দেশটির সব সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয়…

আরব আমিরাতে নতুন শ্রম আইন: পাঁচ ধরনের নিয়ম লঙ্ঘনে ১ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন লঙ্ঘন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় অংকের জরিমানার বিধান রয়েছে। শ্রম আইন না মেনে কোনো কর্মী নিয়োগ করলে ১,০০,০০০ দিরহাম থেকে ১,০০,০০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। নিচে বিষয়গুলো দেওয়া হলো: ১. মন্ত্রণালয়ের পূর্বানুমতি বা ওয়ার্ক পারমিট (Work Permit) না নিয়ে কোনো কর্মী নিয়োগ দেওয়া। ২. কোনো কর্মীকে নিয়োগ বা…