Admin

আলফাডাঙ্গায় ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মরল গরু, নিঃস্ব ভূমিহীন পরিবার

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনওয়াপাড়া এলাকায় ঈদের রাতের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য একটি গুরুতর দগ্ধ হয়েছে। এই ঘটনায় একটি হতদরিদ্র পরিবার তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাত আনুমানিক ৯টার দিকে…

‘ভয় নেই, আমরা আছি’: দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে এমপি, নিলেন চিকিৎসার দায়িত্ব

আজিজুর রহমান দুলাল: ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এক আগুনে দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে গিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গুরুতরভাবে দগ্ধ ওই রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় পরিবারে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রোগীর খোঁজখবর নিতে এবং তার পরিবারের…

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শালন ও তারাপাশা এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,…

ছোট্ট আশ্রয়ে বড় আনন্দ—অনাথ শিশুদের মুখে হাসি ফুটাল চট্টগ্রাম ডিসি’র ঈদের সালামি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ পবিত্র ঈদুল ফিতরের দিনে ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। নগরীর রউফাবাদ এলাকার সরকারি ছোটমনি নিবাসে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসক আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবে শিশুদের মাঝে মিশে যান। সঙ্গে ছিল নতুন…

জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালু

কুয়েতের শীর্ষস্থানীয় এয়ারলাইন জাজিরা এয়ারওয়েজ আগামী ২৯ মার্চ থেকে সৌদি আরবের কায়সুমাহ বিমানবন্দরের মাধ্যমে মিশরের সোহাগে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। এই নতুন রুটের মাধ্যমে কায়সুমাহ হয়ে মিশরের সাথে এয়ারলাইনটির ষষ্ঠ সংযোগ স্থাপিত হলো, যা কুয়েত এবং প্রধান ভ্রমণ করিডোরগুলোর মধ্যে আকাশপথের যোগাযোগকে আরও শক্তিশালী করবে। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে যে, কুয়েতে বসবাসরত বিশাল…

ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘স্ট্রেট অব হরমুজ’ (হরমুজ প্রণালি) পুনরায় খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করলে ইরানের সব বড় বিদ্যুৎকেন্দ্র ‘ধূলিসাৎ’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসির। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪…

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধি, ২ সপ্তাহে দ্বিতীয় দফায় বাড়ল দাম

কলম্বো ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম এক লাফে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করার প্রস্তুতির অংশ হিসেবে আজ রবিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার সাধারণ পেট্রোলের…

প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস: এয়ার আরাবিয়ার বেশ কিছু ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা

শারজাহ/দুবাই ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে শারজাহ ভিত্তিক এয়ারলাইন ‘এয়ার আরাবিয়া’। প্রতিকূল আবহাওয়ার কারণে এয়ারলাইনটির বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব বা বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়েছে। এয়ার আরাবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও…

মাদক ব্যবসায়ীকে টাকা পাঠিয়ে বিপাকে: দুবাইয়ে ব্যক্তির ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা

দুবাই ডেস্ক: মাদক কেনাবেচার অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানার পাশাপাশি ব্যাংক লেনদেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন দুবাইয়ের একটি আদালত। মাদক ব্যবসায়ীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার প্রমাণ পাওয়ায় আদালত এই রায় প্রদান করেন। আদালতের নথিপত্র অনুযায়ী, ওই ব্যক্তি মাদক সেবনের উদ্দেশ্যে একজন আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীর অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছিলেন। পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এবং তার এক…

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ আগমন অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও পরিশোধিত জ্বালানি বহনকারী মোট ২২টি জাহাজ বন্দরে ভিড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক নৌপথে…