Admin

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আজিজুর রহমান দুলাল :“আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে”—এই প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…

ইউএই পতাকা উত্তোলনের জন্য দুবাই শাসকের আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি দেশের নাগরিক ও প্রবাসীদের ঘরবাড়ি, প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানের পর অনেক বাসিন্দাই পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন যে, এই পতাকা “শক্তি ও গর্বের প্রতীক” এবং জাতীয় ঐক্যের ব্যানার। তিনি…

পেঁয়াজ সংরক্ষণে আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ

আজিজুর রহমান দুলাল : ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সহায়তা দিয়েছে কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন কৃষকের মাঝে…

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন আফজাল হোসেন খান পলাশ

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করেছেন আফজাল হোসেন খান পলাশ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে…

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি: দু’জন গ্রেফতার, জরিমানা

আজিজুর রহমান দুলাল: আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে মোহাম্মদ কাদের ও মোহাম্মদ মিলনকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায় এবং তারা বেশি দামে তেল…

বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, আবুধাবিস্থ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল হতে আগত প্রতিনিধিবৃন্দ সহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য সহ সংযুক্ত…

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান…

কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুই যুগের ধারাবাহিক সাফল্য ২০২৬ সালে পেয়েছে নতুন গতি। স্বাধীনতা দিবসের শিশু-কিশোর সমাবেশে উপজেলা, জেলা ও বিভাগ- প্রতিটি স্তরেই এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম-এ বিভাগীয় পর্যায়ের কুচকাওয়াজে দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্যে বরাবরের মতো এবারও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজকে প্রশাসনের পক্ষ থেকে প্রদান…

বাগেরহাটে সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা: ভোটাধিকার পুনরুদ্ধারের শপথ

বাগেরহাট প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য পতাকা র‍্যালি ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকিরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এদিন দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান…

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত: এলাকায় উত্তেজনা

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হামজা ওই এলাকার রুহুল আমিন মুন্সীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী আকস্মিকভাবে হামজা মুন্সীর বাড়িতে…