Admin

রক্তে অর্জিত জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। আগামীকাল…

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আগেও এ বিষয়ে সরকার…

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান…

জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে তছনছ করা হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো…

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা ঠেকাতে সহযোগিতা চায় বাংলাদেশ

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।…

চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাত্র ২ জন সুপারভাইজার নিয়োগের জন্য ৩২ জন প্রার্থী আবেদন করেছেন। লিখিত পরীক্ষা শেষে ১৯ জনকে মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ডাকা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাইভার জন্য নির্বাচিত ১৯ জনই মাস্টার্স ডিগ্রিধারী।জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির এ নিয়োগটি প্রায় ৪০ দিনের চুক্তিভিত্তিক। অল্প সময়ের…

চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা…

শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও শ্রীমঙ্গল থানা পুলিশের…

চুয়াডাঙ্গায় যৌথ অভিযান: নকল টয়লেট্রিজ তৈরিতে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৩ আগস্ট) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা এলাকায় হেনা কনজুমার প্রোডাক্ট কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরী ও বাজারজাত করার অভিযোগে মাসুদ রানা নামের এক ব্যবসায়ী কে…

কমলগঞ্জে ছয় সপ্তাহ মজুরি পরিশোধ না করায় চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা। সোমবার (৩রা আগস্ট) সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের…