Bangla Express

চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে এ নিয়োগ দেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ…

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান

ইরানের নিরাপত্তা বাহিনী শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ গ্রেপ্তার করেছে। নরওয়ের নোবেল কমিটি এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারকে ‘নিষ্ঠুর’ তৎপরতা বলে নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। ২০২৪ সালের ডিসেম্বরে ইরানের কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ আইনজীবী খসরু আলিকর্দির স্মরণে আয়োজিত একটি…

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায়…

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ই ডিসেম্বর) রাত ৮টার দিকে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চৌমুহনী হতে এম সাইফুর রহমান রোড হয়ে, কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের…

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

আমরা হাদিকে নিয়ে কোনো আশার কথা বলবো না: ঢামেক চিকিৎসক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল (সংকটজনক) বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান (বিভাগীয় প্রধান নিউরো সার্জারি)। শুক্রবার (১২ ‍ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলতে খুবই ক্রিটিক্যাল (সংকটময়)। ওনাকে আমরা…

ঢামেক হাসপাতালে কোমায় আছেন ওসমান হাদি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কোমায় আছেন বলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন। তিনি আরও জানান, ওসমান হাদির অবস্থা গুরুতর। আজ শুক্রবার…

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজ ফেসবুক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে- তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন…

নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে…

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না। তিনি বলেন, ‘আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।’ তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না।  বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে…