এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৬.৫৭ শতাংশ, যেভাবে পাচ্ছেন শিক্ষার্থীরা
সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।’ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার ফলাফল অংশে এমবিবিএস-বিডিএসের…

