আলফাডাঙ্গায় বাকাইল এতিমখানা ও মাদরাসায় তৃতীয় শ্রেণির সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল

আজিজুর রহমান দুলাল : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বাকাইল এতিমখানা ও মাদরাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকাইল এতিমখানা ও মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকাইল এতিমখানা ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য মো. হারুন অর রশিদ, মো. সেলিম মিয়া, মো. শাহিদুল ইসলাম, মো. বেলায়েত মিয়া ও মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অগ্রগতি, নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ জীবনে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ-এর হাফেজ মাওলানা ওমর ফারুক। মোনাজাতে সমাপনী সম্পন্ন করা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, মাদরাসার সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Share: