দুবাই পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে দেশে বড় ধরনের মাদক সরবরাহের একটি চক্রান্ত নস্যাৎ করেছে। এই অভিযানে প্রায় ২ টন ৩২৩ কেজি মাদক ও সাইকোট্রপিক ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৫১ লাখ ৯১ হাজার ২৩৩ এইডি (সংযুক্ত আরব আমিরাত দেরহাম)।
গোপন সংবাদের ভিত্তিতে দুবাই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স বিভাগ জানতে পারে, একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের মাধ্যমে দেশে বিশাল মাদকের চালান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সঠিক সময়ের অপেক্ষায় সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও পরিকল্পনার পর অভিযান চালিয়ে আন্তর্জাতিক এই চক্রের সঙ্গে জড়িত ১৪ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মোট ১১৩টি কার্টনে লুকানো ট্রামাডল, জ্যান্যাক্স, লিরিকার মতো হরেক রকমের মাদক বড়িসহ ক্রিস্টাল মেথ, মারিজুয়ানা এবং বিভিন্ন মাদকে ভেজানো কাগজ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের জিরো-টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
#DubaiPolice #DrugBust #UAE #DrugSeizure #DubaiNews #CrimeNews #AntiNarcotics
