দুবাই সাউথে ওয়ার্কশপ দুর্ঘটনায় অগ্নিকাণ্ড, কোনো হতাহতের ঘটনা ঘটেনি: কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই সাউথ এলাকায় একটি ওয়ার্কশপে দুর্ঘটনার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্পষ্ট করেছে দুবাই কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই সিভিল ডিফেন্সের বরাত দিয়ে দুবাই মিডিয়া অফিস জানায়, মঙ্গলবার রাতে দুবাই সাউথ এলাকার একটি ওয়ার্কশপে আকস্মিক দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর ফলে সেখানে রাখা বেশ কয়েকটি ট্রাক এবং ক্যারাভানে (Caravans) আগুন ধরে যায়।

সংবাদ পাওয়ার পরপরই সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে এবং এতে কোনো ব্যক্তি আহত বা হতাহত হননি।

গুজব ছড়ানো আইনে দণ্ডনীয় অপরাধ
সংযুক্ত আরব আমিরাতে গুজব বা যাচাইকরণ ছাড়া কোনো তথ্য ছড়ানো আইনে একটি দণ্ডনীয় অপরাধ।

সাইবার অপরাধ আইনের ধারা ৫২ অনুযায়ী, সরকারি বা অফিশিয়াল তথ্যের সাথে সাংঘর্ষিক এমন যেকোনো ভুয়া খবর, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার বা প্রচার করলে অভিযুক্ত ব্যক্তিকে অন্তত ১ বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানা করা হতে পারে।

এছাড়া, যদি প্রচারিত ভুয়া খবর বা গুজব দেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করে অথবা কোনো সংকট বা দুর্যোগময় পরিস্থিতিতে ছড়ানো হয়, তবে অপরাধীকে অন্তত ২ বছরের কারাদণ্ড এবং ২ লাখ দিরহাম জরিমানা করার বিধান রয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *