নিজের চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, তিনি খুব একটা গরীব মানুষ না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহদ্দিন আহমদ।
বুধবার(১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান।
রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আলোচনার শুরুতে এই প্রসঙ্গটি নিয়ে তিনি কথা বলেন।
প্রসঙ্গটি নিয়ে কথা বলার জন্য স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী কোন ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাহদ্দিন, আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম।বিদেশ থেকে যখন এসছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল।কোন গাড়ি বিমানবন্দরে ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে… পাঁচ নম্বরে গিয়ে বলল যে এটাতে উঠেন। পরে দেখা গেল সেটা একটা কোন ব্যক্তির নামে না। ১৭-১৮ বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি। সে আগ্রহ করে বললো এখানে উঠেন। ওখানে আমার জন্য বহু দামী গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি।
সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তার উপরও দুঃখ প্রকাশ করে বলেছি— এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোন গাড়িতে উঠতে যেয়ে, এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে এবং সেটা কোন ব্যক্তির নামে গাড়ি না।
তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়েই। সেটা একটা পুরাতন ইস্যু। সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপাঞ্জ করতে পারেন, এটা আমার অনুরোধ।
