মুসলিম কমিউনিটি এসোসিয়েশন লন্ডন সাউথ ওয়েস্ট রিজিয়নের শ্যাডওয়েল ব্রাঞ্চের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘ফাদার এন্ড সন’ (পিতা ও পুত্র) শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন (রবিবার) ইংল্যান্ডের বিখ্যাত নিউ ফরেস্ট ন্যাশনাল পার্কে দিনব্যাপী নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই সফর সম্পন্ন হয়।
শ্যাডওয়েল ব্রাঞ্চের সভাপতি মু. আব্দুল আলীর সভাপতিত্বে এবং শিক্ষা সফরের আহ্বায়ক আহমেদ হোসাইনের দক্ষ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের লন্ডন সাউথ ওয়েস্ট রিজিয়নের সভাপতি জয়নাল আবেদীন লিটল।
দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি ও দায়িত্বশীলদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যাডওয়েল ব্রাঞ্চের সেক্রেটারি মাওলানা সৈয়দ জামাল আহমদ, ব্রাঞ্চ টিম মেম্বার মাওলানা আব্দুল মুকিত, ইমদাদ হোসাইন, মইনুল ইসলাম সাইদুল এবং মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
“পিতা ও পুত্রের মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের মাধ্যমে ইসলামের আলোয় আলোকিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।”
প্রকৃতির মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই শিক্ষা সফরে ছিল বৈচিত্র্যময় আয়োজন। যার মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামিক সংগীত এবং সমসাময়িক বিষয়ের ওপর আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
দিনশেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মুনাজাতের মাধ্যমে চমৎকার এই শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।
