৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে প্রায় দীর্ঘ নয় মাস অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর অবশেষে ক্যামেরার সামনে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় ও   অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও শুটিং সেটে পা রাখলেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিংয়ের বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’ যা তাঁর সহকর্মী ও অনুরাগীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বাংলাদেশের বিনোদন অঙ্গনে অত্যন্ত পরিচিত এবং সাবলীল অভিনয়ের জন্য সুপরিচিত তানিয়া বৃষ্টি দীর্ঘ সময় ধরে নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বহুমুখী চরিত্রে তাঁর অভিনয় সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছে। তবে চলতি বছরের শুরুর দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে চিকিৎসকদের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর জীবন এক কঠিন পরীক্ষার মুখে পড়ে তানিয়া বৃষ্টির। প্রথমে ঢাকায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়, যেখানে তাঁর আরও একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ ও কষ্টকর এই চিকিৎসার পাশাপাশি তাঁকে নিয়মিত বিশ্রাম এবং কেমোথেরাপির কঠিন পথ পাড়ি দিতে হয়। সকল প্রতিকূলতা ও লড়াই জয় করে গত ৩ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। সেখানে তিনি ভক্তদের জানান যে, আগের তুলনায় তিনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন।

তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনের নাটক ‘অংশীদার এ তাঁর সঙ্গে আরও একঝাঁক গুণী ও পরিচিত মুখ অভিনয় করেছেন। নাটকটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেককে। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীকে আবার অভিনয়ে দেখতে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *