হার্টের পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের চিকিৎসাব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন। তিনি বলেন, হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

আজ শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় দেশেই এখন অনেক আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। তবে চিকিৎসক ও সার্জনদের সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজন ভিশনারি প্ল্যানিং। হৃদরোগের প্রকোপ বাড়লেও এখন হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না বলে জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী দেশের সার্জন ও অধ্যাপকদের কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের যথাযথ ব্যবহার এবং রোগীর প্রয়োজনের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

হাসপাতালে ২৪ ঘণ্টা সার্ভিস নিশ্চিত করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ইমার্জেন্সি সার্ভিস ২৪/৭ চালু রাখতে হবে, যেখানে রোগী ভর্তির ২ ঘণ্টার মধ্যে ওয়ার্কআপ এবং ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *