সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কাতারের পথে স্পিকার হাফিজ উদ্দিন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফর বাংলাদেশ ও কাতারের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হবে।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, কাতার সফর শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *