শাহ আমানতে  দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিললো বিপুল পরিমাণ বিউটি ক্রিম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream জব্দ করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা (BG-148) ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাসী করে এই বিপুল পরিমাণ ক্রিম জব্দ করে। ওই যাত্রীর নাম  মোহাম্মদ জাহেদ। 

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিমানববন্দর কাস্টমস।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *