ফারুক আহমেদ চাঁন: রিয়াদে ২৫ হাজার রিয়াল পাওনাকে কেন্দ্র করে গুমের মামলা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযোগ অনুযায়ী,মোঃ বাবুল প্যাদার নিকট মোঃ মিজান হাওলাদারের ২৫ হাজার রিয়াল পাওনা ছিল। পাওনা টাকা ফেরত চাওয়ার পর মোঃ বাবুল আত্মগোপনে চলে যান। পরে তার স্বজনদের মাধ্যমে মোঃ মিজান হাওলাদার, মোঃ ফেরদৌস প্যাদা ও মোঃ ইমরান প্যাদার বিরুদ্ধে গুমের মামলা করা হয় বলে দাবি করা হয়েছে।
তবে মোঃ বাবুলের চাচাতো ভাই সাইফুল প্যাদা ও রুমমেট তোফায়েল দাবি করেন, কেউ বাবুলকে গুম করেনি। তাদের অভিযোগ, পাওনা টাকা পরিশোধ এড়াতেই বাবুল আত্মগোপন করে ‘গুমের নাটক’ সাজিয়েছেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ প্রবাসী, কমিউনিটির নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের আহ্বান জানান।
