ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বাংলাদেশি নাগরিকদের জন্য অবশেষে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। 

সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।

ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে। তবে ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত। 

এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল। 

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এই অচলাবস্থা কাটল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এটি চালু করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *