নির্বাচন প্রত্যাখ্যান করে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতিতে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ৯ জানুয়ারি মঙ্গলবার ও ১০ জানুয়ারি বুধবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে গণআন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

cempakaslot link alternatif

Facebook Comments Box
Share: