দুর্নীতি প্রমাণিত হওয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) মো. নাজমুল ইসলামকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে। আড়াইহাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নাজমুল ইসলামের বিরুদ্ধে আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সাতজন পরিচালক বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। পরে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্তের উদ্যোগ নেয় বিআরডিবি কর্তৃপক্ষ।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে তদন্ত করেন বিআরডিবির ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খান। তদন্তকালে অভিযোগকারীদের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি অভিযোগের পক্ষে উপস্থাপিত বিভিন্ন তথ্য-প্রমাণও পর্যালোচনা করেন তিনি।

এর আগে ২৮ সেপ্টেম্বর বিআরডিবি সদর দপ্তরের এক স্মারকের মাধ্যমে অভিযোগগুলো তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক মো. রাহাত খানকে। তদন্ত শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছিলেন।

অভিযোগের তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ার পর নাজমুল ইসলামকে আড়াইহাজার থেকে প্রত্যাহার করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *