ইমতিয়াজ উদ্দিন, সৌদি আরব প্রতিনিধিঃ সাংবাদিকতা ও প্রবাসী সাংবাদিকদের সংগঠিত করার ক্ষেত্রে দীর্ঘ তিন দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন।
১৯৯৬ সালে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ এই পথচলায় প্রবাসী সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রেখে আসছেন।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির নেতৃত্বের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুক আহমেদ চাঁন।
প্রবাসে সাংবাদিকতা পেশাকে আরও সুসংগঠিত করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত সহযোগিতার পরিবেশ তৈরিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সংগঠনটি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
দীর্ঘ ৩০ বছরের নেতৃত্বের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রবাসীদের অনেকে বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে ফারুক আহমেদ চাঁনের দীর্ঘদিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বর্তমানে ২০২৬-২০২৮ মেয়াদের ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ফারুক আহমেদ চাঁন।
প্রতিষ্ঠালগ্ন থেকে তিন দশকের এই দীর্ঘ পথচলায় সাংবাদিকতা ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতায় ফারুক আহমেদ চাঁন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠিত করার ক্ষেত্রে একটি দীর্ঘ অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন।
