ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, নেতৃত্বে আব্দুল্লাহ মো. তাহের
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে বৈঠক চলছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ফুল কমিশনের সঙ্গে জামায়াতের এই আলোচনা চলছে।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। প্রতিনিধি দলে দলটির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা রয়েছেন।
Facebook Comments Box

