বর্ষপূর্তি উদযাপনে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের স্বনামধন্য ফুটবল ক্লাব ইউনাইটেড এফসি। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এই মেগা ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টটিকে কেন্দ্র করে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে চ্যাম্পিয়নশিপের ট্রফি ও দলগুলোর জার্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহাদাত হোসেন৷ ক্লাবের সভাপতি আবু ত্বহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালেহ আহমেদ সিআইপি, এস এম শাহ আলম, জহিরুল ইসলাম, নাসিরুল হক, সালেহ আহমদ, লিটন তালুকদারসহ ইউনাইটেড এফসি ও বিভিন্ন দলের প্রতিনিধিরা।
ইউনাইটেড এফসির মধ্যে উপস্থিত ছিলেন, এমডি আরমান, জাফর, মইনুদ্দিন, হুমায়ুন, হৃদয়, আলামিন, শরিফ, শান্ত, রিমন, বকতিয়ার, ডাক্তার সুরুজ, আলমগীর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর অত্যন্ত আকর্ষণীয় এক উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। প্রবাসী ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবলীয় উৎসবের আমেজ তৈরি করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে পাবেন দর্শকরা এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
