সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দিবে না জনগণ।
এর আগে জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী উনি জানিয়েছেন, মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করতে সক্ষম হয়েছি।
তারেক রহমান বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হব।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এই এগুলো কাজ করা শুরু করবে।

