মোছাফ্ফায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে প্রবাসী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও গোলটেবিল আলোচনা

সনজিত কুমার শীল, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও মুসাফ্ফায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে চট্টগ্রাম-৯ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব আবু সুফিয়ানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আবুধাবি ও মুসাফ্ফা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশ ও প্রবাসের সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছরোয়ার আলম ভুট্টো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন ও মুসা আল মাহমুদ চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, মো. বাছা মিয়া, মো. জফুর আলম, জিয়াউর রহমান, আব্দুল মান্নান, আবুল কালাম শহীদ, প্রকৌশলী লুৎফর রহমান, ইসমাইল হোসেন, মো. মহিউদ্দিন, জাহেদ হোসেন, ফিরোজ খান, ইস্কান্দার হোসেন রুমন, রবিউল হোসাইন রাশেদ, মাহবুব আলম, মোহাম্মদ গোলাফুর রহমান, মোহাম্মদ আলম, মো. ইলিয়াছ এবং মো. সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান প্রবাসীদের সাময়িক সমস্যা ও ভোগান্তির বিষয়ে ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ জানান। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসীদের সুখ-দুঃখের সার্বিক খবরাখবর এবং সব সমস্যার ব্যাপারে নিজে ব্যক্তিগতভাবে সজাগ দৃষ্টি রাখছেন। খুব দ্রুতই এসব সমস্যার টেকসই সমাধান হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

এছাড়া, তিনি প্রবাসীদের নিজ নিজ দেশের সকল আইন-কানুন ও বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যেন বৈধ পথে (ব্যাংকিং চ্যানেলে) দেশে অর্থ প্রেরণ করে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরও বেগবান করেন, সে বিষয়ে উদাত্ত আহ্বান জানান জনাব আবু সুফিয়ান।

পরিশেষে, প্রবাসীদের বিভিন্ন অভিযোগ, দাবি-দাওয়া ও বাংলাদেশ সরকারের প্রতি তাদের আশা-আকাঙ্ক্ষার বিষয়গুলো দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

Facebook Comments Box
Share: