বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচারের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় পরিবহন করা বাঁশও জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলামকে বাঁশ’সহ আটক করা হয়। পরে ক্যাম্প কমান্ডার পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় বাঁশ পরিবহনের বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়।
পরবর্তীতে জব্দ করা বাঁশ বান্দরবান বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি মানুষের জানমাল, প্রাকৃতিক সম্পদ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদকাজ করে যাচ্ছে জানান।

