জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁওয়ের গোবিন্দপুরে তিন দিনব্যাপী কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২৫ অক্টোবর (রবিবার) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী শুভ বিশ্বাস, সহ-সভাপতি শ্রী দিপু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস দিপু।
উৎসবটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রতন বিশ্বাস, খোকন বিশ্বাস, জনি বিশ্বাস, সচিন বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, শুভঙ্কর বিশ্বাস ও কালাচাঁন বিশ্বাসসহ স্থানীয় ভক্তবৃন্দ।
পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে শুভেচ্ছা ও সংহতি জানান।

