আবুধাবিতে পর্দা উঠল ‘সেনমার স্যানিটারি বাংলাদেশ প্রবাসী ক্রিকেট লিগ (বিপিএল) ২০২৬’-এর
সনজিত কুমার শীল, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিল (BESC)-এর আয়োজনে উদ্বোধনী আনুষ্ঠানিকতা রাত ৮টা ৩০ মিনিটে সিজন-৪ এর দলগুলোর মধ্যে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বহুল প্রতীক্ষিত ‘সেনমার স্যানিটারি বাংলাদেশ প্রবাসী ক্রিকেট লিগ (বিপিএল) ২০২৬’-এর চতুর্থ আসরের (সিজন-৪)।
গতকাল (শুক্রবার) রাতে আবুধাবির ডিসিএ গ্রাউন্ডে (ড্রিম ক্রিকেট একাডেমি) আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের পত্নী মিসেস তারেক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, টাইটেল স্পন্সর সেনমার স্যানিটারি ওয়্যার ট্রেডিং-এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আবুধাবি বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, নূর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, মোহাম্মদ হেলাল উদ্দিন সহ কমিউনিটির আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিল (BESC)-এর সম্মানিত সভাপতি এস এম সালেহ, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম চৌধুরী ও শাওন সিদ্দিকী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জোবেল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ মান্যবর রাষ্ট্রদূতসহ আমন্ত্রিত সকল অতিথি এবং টাইটেল স্পন্সর সেনমার স্যানিটারি ওয়্যার ট্রেডিং-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী বক্তব্যে মহামান্য রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ জানান যে, বিদেশের মাটিতে এসে এমন ক্রিকেটের পরিবেশ পাবেন তা কখনো ভাবেননি এবং বাংলাদেশের আদলে বিপিএলের আয়োজনের কথা শুনে তিনি অত্যন্ত অভিভূত হয়েছিলেন। টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, গত সিজনের শেষ ম্যাচে তিনি উপস্থিত ছিলেন এবং এবার দূতাবাস থেকেও একটি টিম রেজিস্ট্রেশন করা হয়েছে। চতুর্থ সিজনের সুন্দর আয়োজন প্রত্যাশা করে তিনি আরও বলেন, এখানকার কমিউনিটিতে ক্রিকেট সংস্কৃতির মাধ্যমে দেশীয় কালচার ও ক্রিকেটের আবেগ স্থানীয় মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গল রয়্যালস সিসি (BRCC) এবং সেনমার অ্যাভেঞ্জার্স (Senmar Avengers)।
বেঙ্গল রয়্যালস সিসি (BRCC): প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের জয়ে অসামান্য অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারে ৭,০০০ রানের এক অনন্য মাইলফলক স্পর্শ করেন BRCC-এর তারকা ব্যাটার তানভীর (Tanvir)।
সেনমার অ্যাভেঞ্জার্স (Senmar Avengers): ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেনমার অ্যাভেঞ্জার্স ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে বেঙ্গল রয়্যালস সিসি (BRCC)এ ২৪ রানের দারুণ জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে। প্লেয়ার অব দ্য ম্যাচ: অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জন্য উদ্বোধনী ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ (Player of the Match) নির্বাচিত হন তানভীর।

