প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে আসেন। হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি কোস্টার বাসে করে মাদ্রাসা মাঠের সভাস্থলে যান। প্রধানমন্ত্রীর ব্যবহৃত যানবাহন নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন, রাজশাহীবাসী?’

এর মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *