নেস্ট বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। পরিবারের দাবি ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সেদিন ‘জুনিয়র বন্ধু’ শাহরিয়ার দ্বীপের ফোন কল পেয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এর পরদিন বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ সদস্যরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাশ উদ্ধারের আগের রাতে দীপ ছাড়াও তাহসিফের সঙ্গে ছিলেন তার বান্ধবী দিশা। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্টে অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০ টা ১৭ মিনিট থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত ওই বারে তাহসিফের সঙ্গে দিশাও উপস্থিত ছিলেন। তারা দু’জনে একই মোটরসাইকেলের চেপে বারে আসেন। মোটরসাইকেলে ওখান থেকে বেরিয়ে যান।

তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বন্ধু দীপকে। বর্তমানে চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। দিশাকেও জিজ্ঞাসাবাদ করছে টঙ্গী নৌ পুলিশ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *